Home বিনোদন গরু কোরবানি নিয়ে বিপাকে তৌসিফ মাহবুব!

গরু কোরবানি নিয়ে বিপাকে তৌসিফ মাহবুব!

0
160

জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলকে নিয়ে ঈদ কেন্দ্রিক একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা মুহাম্মদ মিফতা আনান। যার নাম ‘জান কোরবান’।

নাটকটিতে উঠে আসছে কোরবানির ঈদের দিনের মজার গল্প। যে গল্পে থাকছে সরাসরি গরু কোরবানির প্রসঙ্গও।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্পটির ভেতর যেমন বাস্তবতা রয়েছে তেমনি মজাও থাকছে। কোরবানির ঈদের দিন একটি পরিবারের গরু কোরবানি নিয়ে দারুণ কিছু ঘটনা ঘটবে এতে। দেখা যাবে কোরবানি দিতে গিয়ে বিপাকে পড়েন তৌসিফ। এর সঙ্গে থাকছে প্রেমও।’

আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here