Home ফিচার মাস্ক পরা বাধ্যতামূলক, না পরলে শাস্তি

মাস্ক পরা বাধ্যতামূলক, না পরলে শাস্তি

0
91

সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। দোকান, শপিং মল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আইনানুগ শাস্তির মুখে পড়তে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ মঙ্গলবার (২৮ জুন) এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে।

নির্দেশনাটি সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছেও এটি পাঠানো হয়েছে।

নির্দেশনাগুলো-

১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।

২. সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে।

৩. ধর্মীয় প্রার্থনারত স্থানসমূহে (মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৪. জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

৫. দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

৬. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here