উদ্বোধনের দুইদিন পর হেলিকপ্টার নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শনে গিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে স্ত্রী বর্ষা ও সন্তানসহ অপরূপ এই সেতুর সৌন্দর্য উপভোগ করেন এই তারকা দম্পতি।
এরই মধ্যে অনেক তারকাই গাড়িতে করে সেতুটি পরিদর্শন করেছেন। এ সময় তারা স্বপ্নের সেতুটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তবে অনন্ত জলিল আর সবার থেকে ব্যতিক্রমতার প্রমাণ করলেন আবারও। এ কারণে এদিন হয়তো স্বপ্নের পদ্মা সেতুটি হেলিকপ্টারের মাধ্যমে পরিদর্শন করলেন।
এ সময় ওই হেলিকপ্টারে বসে পদ্মা সেতুর প্রায় ৫০০ ফুটের বেশি ওপরে থেকে নিজের অভিজ্ঞতার কথা জানান এই নায়ক।
অনন্ত জলিল তার অভিজ্ঞতার বিষয়ে বলেন, “আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতুর সঙ্গে ‘দিন দা ডে’ সিনেমার সম্পৃক্ততা খুঁজে বের করা।”
এদিকে নায়কের স্ত্রী বর্ষা বলেন, “হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখতে অনেক অনেক ভালো লাগছে। ভাবছিলাম, কবে পদ্মা সেতু দেখতে যাব, কিভাবে যাব? একটা প্রোগ্রাম করা উচিত। কারণ এটা (পদ্মা সেতু) আমাদের দেশের গর্ব। সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ দিতে চাই আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পদ্মা সেতু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হয়েছে। পুরো বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত-বর্ষা জুটির সিনেমা ‘দিন- দ্য ডে’। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সিনেমার প্রচার। বিভিন্ন প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার, কার্ড বোর্ড।
দিন- দ্য ডে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। পরিচালনা করছেন ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজম। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অনন্ত বর্ষা।





