Home বিনোদন ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন: প্রভা

ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন: প্রভা

0
77

জীবনে কখন কার সঙ্গে কী ঘটে, তা আগে থেকে কেউই জানে না। এই অনিশ্চিত জীবনের ঘানি টেনেই বেঁচে থাকে সবাই। নতুন দিনের পরিকল্পনা সাজায়, স্বপ্ন দেখে, সেই স্বপ্নের পেছনে ছোটে। কিন্তু ছুটতে ছুটতে হঠাৎ কখন কার দিন ফুরিয়ে যায়, সেটা বোঝার সাধ্য নেই কারোর।

পৃথিবীর নির্মম এই সত্যই যেন মনে করিয়ে দিলেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের কৃতকর্মের জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেছেন অভিনেত্রী।

প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

প্রভা আরও লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

বর্তমানে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছে প্রভা। সকাল আহমেদের পরিচালিত নাটকটির প্রচার শুরু হয়েছে৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরো অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here