Home বিনোদন নায়ক আলমগীরকে অভিনন্দন জানালেন শাকিব খান

নায়ক আলমগীরকে অভিনন্দন জানালেন শাকিব খান

0
217

অভিনয় জীবনের ৫০ বছর পূর্ণ করলেন ঢাকাই সিনেমার নন্দিত নায়ক আলমগীর। আজকের এ দিনে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।

মাত্র ২২ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তারপর কেটে গেছে লম্বা সময়। দীর্ঘ এই সময়ে বাংলা সিনেমার হাত ধরে পথ চলতে চলতে আলমগীর হয়ে উঠেছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের এক মহীরুহ।

বিশেষ এ নিয়ে নায়ক আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকাই সিনেমার এ সময়ের সুপারস্টার শাকিব খান।

নায়ক আলমগীর বাংলা সিনেমা সমৃদ্ধ করেছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রকে যারা একই সঙ্গে অভিনয়, নির্মাণ ও প্রযোজনা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদের একজন নায়ক আলমগীর সাহেব।’

এরপর তার অভিনয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করে ও অভিনন্দন জানিয়ে শাকিব খান আরও লিখেছেন, ‘বিগত পাঁচ দশক ধরে তিনি তাঁর অসাধারণ অভিনয় সত্তায় মুগ্ধ করে যাচ্ছেন আমাদের। চলচ্চিত্র ক্যারিয়ারে চিরসবুজ এই নায়কের গৌরবময় ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন।’

আলমগীরের প্রথম সিনেমা ‘আমার জন্মভূমি’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৪ অক্টোবর। সেদিন ছিল ঈদের দিন। সেদিন ‘দস্যুরানী’ নামে আরও একটি ছবি মুক্তি পেয়েছিল তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here