Home বিনোদন ভেড়া কোলে নিয়ে আদর করলেন সাইমন ও রিয়াজ

ভেড়া কোলে নিয়ে আদর করলেন সাইমন ও রিয়াজ

0
118

বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বানভাসি মানুষদের জন্য প্রার্থনা করছে পুরো দেশ। শোবিজ তারকারাও পাশে দাঁড়িয়েছেন বন্যার্তদের।

বুধবার (২২ জুন) বানভাসি মানুষের জন্য সহায়তা নিয়ে সিলেটে ছুটে গেছেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ ও জেসমিন।

সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রি তুলে দিয়েছেন তারা। সেই সঙ্গে দিয়েছেন নগদ অর্থও।

সেখানে এক বাড়িতে ত্রাণ দিতে গিয়ে কিছু ভেড়া ও ভেড়ার বাচ্চার দেখা পান তারা। এই ভেড়াগুলোও বন্যার কারণে দুর্বিষহ দিন পার করছে। অবলা প্রাণীগুলোকে দেখে বেশ মায়া হচ্ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ ও সাইমনের।

এ সময় কাছে গিয়ে একাধিক ভেড়ার বাচ্চাকে কোলে তুলে নেন তারা। বাচ্চাগুলোর মুখে হাত বুলিয়ে দেন দুই চিত্রনায়ক। বুকে টেনে দেন গভীর মমতায়।

সাইমন বলেন, ‘সিলেটের লেংগুড়া হাওর নামের এক জায়গায় ত্রাণ দিতে গিয়ে আমরা ভেড়াগুলোকে দেখি। বন্যায় বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ভেড়াগুলোও খুব কষ্ট পায়। সেখানে আমরা সাহায্যও পৌঁছে দিয়েছি। ভেড়ার বাচ্চাকেগুলোকে কোলে নিয়েছি ভালোবাসা থেকেই। এটা অন্যরকম অনুভূতি ছিল আমাদের জন্য।’

তিনি আরও বলেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here