Home প্রধান খবর ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

0
99

ঢাকা: পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১ জুলাই। চলবে ৫ জুলাই পর্যন্ত। ১ থে‌কে ৫ জুলাই‌ পর্যন্ত পর্যায়ক্রমে ৫ থে‌কে ৯ জুলাই‌য়ের ট্রেনের টি‌কিট বি‌ক্রি হবে। আবার ৭ জুলাই থে‌কে ফির‌তি যাত্রার টি‌কিট বি‌ক্রি করা হ‌বে।

বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা জানান।

রেলমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে। ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে।

তিনি জানান, সাধারণত ঈদযাত্রার পাঁচদিন আগের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। সে অনুযায়ী, ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে।

এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই।

রেলমন্ত্রী জানান, কমলাপুরসহ ছয় জায়গা থে‌কে ঈ‌দের ট্রেনের আগাম টি‌কিট বি‌ক্রি হ‌বে। আ‌গের পাঁচ জায়গার স‌ঙ্গে যোগ হ‌চ্ছে ক্যানটন‌মেন্ট স্টেশন। টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে বিক্রি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here