Home বিনোদন আমরা সিলেটবাসীর পাশে আছি: নিপুণ

আমরা সিলেটবাসীর পাশে আছি: নিপুণ

0
94

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা মোকাবিলায় আপ্রাণ কাজ করে যাচ্ছে সরকার। ব্যক্তিগতভাবেও অনেকে নানা উদ্যোগ নিয়ে সিলেটসহ বানভাসী এলাকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।

এবার সিলেটে ছুটে গেল বাংলদেশের শিল্পীর সদস্যরা। রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম সিলেটে রয়েছে বর্তমানে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা ত্রাণ নিয়ে গেছেন।

বুধবার (২২ জুন) সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রি তুলে দিয়েছেন তারা। সেই সঙ্গে দিয়েছেন নগদ অর্থও।

সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন বলেন, আড়াই হাজার বন্যার্ত পরিবারে আমরা শুকনা খাবার, স্যালাইন দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি।

তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বিপদে মানুষের পাশে থাকার সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন।’

সমিতির উল্লেখযোগ্য নেতা ও জনপ্রিয় নায়ক রিয়াজ বলেন, ‘হযরত শাহজালাল-শাহপরানের স্পর্শ মাখা পূণ্যভূমি সিলেটে এসেছি আমরা। শিল্পী সমিতির পক্ষ থেকে বানভাবাসীদের জন্য শুকনো খাবার নিয়ে এসেছি। আমাদের ক্ষুদ্র আয়োজন। এখানে সরকার, প্রশাসস, আর্মিরা কাজ করছেন। অনেকেই ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে। যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ান।’

নিপুণ বলেন, আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে সিলেটবাসীর পাশে আছি। এখানে যারা পানিতে আটকা তাদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বেশি প্রয়োজন। আমরা সেগুলো দিচ্ছি। সবাই আমাদের মতো সিলেটবাসীর পাশে থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here