সবাই কেন যেন আমাদের পণ্য বানিয়ে ফেলে: ওমর সানী

বৃহস্পতিবার দিবাগত রাতে চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে একটি পারিবারিক ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

চমৎকার পারিবারিক আবহের একটি ছবি। এক টেবিলে খেতে বসেছেন মৌসুমী, ওমর সানীসহ পরিবারের সদস্যরা।

ছোট একটি ভিডিওতে দেখা যায়, ছেলে ফারদিন কিছু একটা অভিনয় করে দেখাচ্ছেন, আর তা দেখে হেসে গড়িয়ে পড়ছেন মৌসুমী। সবাই বেশ খোশমেজাজেই আছেন।

এসব ছবি-ভিডিও সানী-মৌসুমী ভক্তদের মনে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে নিশ্চিত। সবার প্রত্যাশা, তাঁদের পারিবারিক ঝামেলা এবার বুঝি মিটল!

এ বিষয়ে কথা বলতে মৌসুমীর ফোনে কল করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ব্যস্ততার মধ্যেও কথা বলেছেন ওমর সানী। নতুন ব্যবসা শুরু করছেন বলে জানালেন তিনি। সেটা নিয়েই ব্যস্ত।

সংবাদমাধ্যমকে সানী বললেন, ‘ভাই, সেলিব্রিটি হলেও তো আমরা মানুষ। আমাদেরও দুঃখ আছে, কষ্ট আছে, ভালো লাগা আছে। মন খারাপ হওয়া আছে। পারিবারিক ডিস্টার্বেন্স আমাদেরও থাকে। কিন্তু সবাই কেন যেন আমাদের পণ্য বানিয়ে ফেলে। তাই এসব পারিবারিক বিষয় নিয়ে এখন কথা বলতে আর একদম ইচ্ছা করে না। কিছু হলে আমি নিজেই জানাব। সেটা সরাসরি হোক বা ফেসবুকে হোক। চেষ্টা করছি পারিবারিক অশান্তিগুলো কাটিয়ে উঠতে। ব্যবসায় মন দেওয়ারও চেষ্টা করছি। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

এর আগে, গত কয়েক দিন ধরেই গুঞ্জন উঠেছে ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙনের। তা আরও জোরদার হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সানীর দেওয়া অভিযোগপত্রে। তিনি জানান, চিত্রনায়ক জায়েদ খান তাদের ২৭ বছরের সুখের সংসার ধ্বংস করে দিচ্ছেন।

এই কারণেই এর আগে অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে বাধে সংঘর্ষ। সানী সপাট চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে, জায়েদ খানও পিস্তল দিয়ে গু’লি করার হু’মকি দিয়েছেন। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে।

১২ জুন সন্ধ্যায় বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন। তবে আপাতত পরিস্থিতি সুন্দর ‘এন্ডিংয়ের’ দিকেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *