সিনেমার ভবিষ্যত উজ্জল হবে ভেবেছিলাম, সেটা আর হচ্ছে না: রোজিনা

ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানের মধ্যকার বিরোধ নিয়ে সম্প্রতি বেশ সরব মিডিয়া পাড়া। শিল্পী সমিতির নির্বাচনের পর এই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা সাড়া দেশে।

মূলত এই ঘটনাকে ইঙ্গিত করে ঢাকাই সিনেমার সোনালী দিনের নায়িকা রোজিনা বলেছেন, সিনেমার ভবিষ্যত উজ্জল হবে ভাবতেছিলাম সেটা আর হচ্ছে না। এখনকার শিল্পীদের কর্মকাণ্ডে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে।

নানা ঘটনা ও বিতর্কিত কর্মকাণ্ডে দিনকে দিন শিল্পীদের ইমেজ তলানীতে এসে নামছে। ইমেজ উদ্ধারের চেষ্টা না করে ক্রমাগত আরও নিজেদের মান সম্মান খোয়াতে ব্যস্ত অনেকেই।

বিষয়টি উল্লেখ করে রোজিনা সংবাদমাধ্যমকে বলেন, ভেবেছেন আমাদের ইন্ডাষ্ট্রি কোথায় যাচ্ছে? একসময় শিল্পীদের সাধারণ মানুষ কোথায় রাখতো আর এখন কোথায় রাখছে? কতিপয় লোকের স্বার্থের জন্য পুরো শিল্পী সমাজের দিকে আঙ্গুল তুলছেন সাধারণ মানুষ। এভাবে ইমেজ হারাতে থাকলে তো দর্শকরা দেশের সিনেমাই দেখবে না।

আমি কারও নাম ধরে কিছু বলতে চাই না। শুধু কয়েকজনকে উদ্দেশ্য করে বলবো, এগুলো থামান। নিজেদের আর নীচে নামাবেন না। আমরা অনেক কষ্টে নিজেরদের ইমেজ তৈরি করেছি। সেটা আর মাটিয়ে মিশিয়ে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *