এস এম আব্দুল্লাহ, বেনাপোল প্রতিনিধি: ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল দ্বারা মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঝিকরগাছার শংকরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বিকালে বাদ আছর কুলবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া বাজার প্রদক্ষিণ শেষে শংকরপুর ফেরীঘাট বাজারে এসে এক প্রতিবাদ সমাবেশে জড়ো হয়।
কুলবাড়ীয়া উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাও. আনোয়ার হুসাইনের পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মিজানুর রহমান ধাবক, মাও.আহসান উল্লাহ জিহাদী, মাও.ওমর ফারুক, স্লুইস গেট জামে মসজিদের ইমাম মাও.শহিদুল ইসলাম, কুলবাড়ীয় মাঝের পাড়া জামে মসজিদের ইমাম মাও. সোহেল রানা, মাও. ইকলেছুর রহমান প্রমুখ।
এসময় এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বাজার ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় উলামায়ে কেরামগণ ও সাধারণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমান গন বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর অপমান তারা কখনোই বরদাশত করবেন না। মোহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা(রা.) কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত লেগেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদের পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান বক্তারা। এবং তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মা ও নবীন কুমার কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং অবিলম্বে অপরাধিদেরকে গ্রেপ্তারের করে ফাঁসির দাবী জানান। অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
