দেশের মানুষ যেন ভালো থাকে এমন একটা বাজেট চাই: রিয়াজ

আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে পেশ করবেন। ‘কভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকায় প্রত্যাবর্তন’ স্লোগানে এটি আওয়ামী লীগ সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম বাজেট।

এবারের বাজেটের মূল লক্ষ্য থাকবে সক্ষমতার উন্নয়ন, বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরানো। বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যেখানে আয় ও ব্যয়ের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সরকারকে।

বাজেট নিয়ে মানুষের মধ্যে আলোচনার কমতি নেই। বাজেটে সরকারের কাছে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও রয়েছে প্রত্যাশা।

সেই প্রত্যাশার কথা সংবাদমাধ্যমকে জানালেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

তিনি বলেন, ‘বাজেট খুব খটমট জিনিস। এটা আমি ভালো ভাবে বুঝি না। আমি চাই প্রতিটি মানুষ সুন্দর থাকুক। ভালোভাবে বেঁচে থাকুক। জিনিসপত্রের দাম যেন না বাড়ে। যদিও পৃথিবীতে-অন্য দেশে যুদ্ধ, কোভিড এবং নানাবিধ কারণে তেলের দামসহ অনেককিছুর দাম বেড়ে গেছে। তারপরও আমাদের বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে এরকম একটা বাজেট আমরা চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *