Home বিনোদন গরুর ধাওয়া খেলেন কাবিলা-পাশা ভাইয়েরা!

গরুর ধাওয়া খেলেন কাবিলা-পাশা ভাইয়েরা!

0
210

গত রোজার ঈদে ভিন্ন আবহে হাজির হয়েছিলেন ব্যাচেলররা। দেখা গিয়েছিল ‘ব্যাচেলর’স রমজান। কোরবানির ঈদেও পরিচালক কাজল আরেফিন অমি প্রস্তুতি নিচ্ছেন। আসবে তাদের নতুন নাটক ‌‘‘ব্যাচেলর’স কোরবানি’’।

‘‘ব্যাচেলর’স পয়েন্ট’’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রতিটি চরিত্রই এবারের পর্বে থাকছে। থাকবেন শুভ, হাবু, শিমুল, কাবিলা, পাশা ভাইসহ প্রায় সবাই। পুরো টিম নিয়েই শুটিং করছেন পরিচালক অমি।

আর এবারে একটু বিপত্তি হয়ে গেলো। নাটক করতে গিয়ে গরুর ধাওয়াও হজম করতে হয়েছে শিল্পীদের।

অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই বিশেষ পর্বে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে- এ সমস্ত কিছু। আর গরু কিনতে গিয়েই হবে নানা ঝক্কি। এমনকি ফেরার পর গরুদের ধাওয়াও খেয়েছেন শিল্পীরা। এতে পড়ে গিয়ে চোটও পেয়েছেন কাবিলা ও হাবু।

জানা যায়, বরাবরের মতোই মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ।

নির্মাতা জানান, নাটকটি ঈদের দিনই দেখতে পাবেন দর্শক। এটি প্রচার হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

গত ঈদুল ফিতরে অমি নির্মাণ করেছিলেন একক নাটক ‘ব্যাচেলরস রমজান’। সেখানে দেখানো হয়েছিল রমজানে ব্যাচেলরদের নানা কর্মকাণ্ড। নাটকটি প্রচারের পর দর্শক হুমড়ি খেয়ে পড়েছিল দেখার জন্য। ভিউয়ের দিক থেকে নতুন এক রেকর্ডও গড়ে নাটকটি। মাত্র ৬ দিনেই ১ কোটি ভিউ হয়েছিল। যা বাংলা নাটকের ইতিহাসে বিরল রেকর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here