Home বিনোদন নতুন রূপে চমকে দিলেন মেহজাবীন

নতুন রূপে চমকে দিলেন মেহজাবীন

0
117

সব সময়ই বৈচিত্র্যময় লুকে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এবার ছিলেন ব্যতিক্রম, ক্যামেরার সামনে দাঁড়ালেও ছিল না শুটিংয়ের কোনো আয়োজন। সম্প্রতি দেশের বাইরে ঘুরতে গিয়ে নানা ভঙ্গিতে ফ্রেমবন্দী হন এ তারকা। এভাবে আগে দেখা যায়নি মেহজাবীনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব ছবি দেখে চমকে গেছেন ভক্তরা। তাদের মন্তব্য, লম্বা ছুটিতে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন মেহজাবীন। এবার কিছু ছবিতে দেখা যাচ্ছে কমলা রঙের লং কুর্তি পরে আছেন তিনি। তার পিছনে সারিসারি ঘোড়া ছোটাছুটি করছে। দেখে মনে হয়, এ যেন হলিউডের কোনো অভিনেত্রী।

জানা যায়, এভাবে ফ্রেমবন্দী হওয়ার জন্য, শুটিংয়ের মতো দীর্ঘ তিন–চার ঘণ্টার প্রস্তুতি নিয়ে আলোকচিত্রীর সামনে দাঁড়ান মেহজাবীন।

ছবির ক্যাপশন থেকে জানা যাচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবসর যাপন করতে গিয়েছিলেন। তার এই সুন্দর ছবিগুলো তুলেছেন স্যাবন কিফসিবাস।

সম্প্রতি মেহজাবীনকে অনন্য ইমন পরিচালিত একটি নাটকে শুটিং করতে দেখা গিয়েছে। এই নাটকে তিনি একজন অ্যাম্বুলেন্স চালকের চরিত্রে অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here