Home বিনোদন বুবলীর প্রেমে ডুবেছেন আদর আজাদ

বুবলীর প্রেমে ডুবেছেন আদর আজাদ

0
124

সকাল-দুপুর-সন্ধ্যা নায়িকা বুবলীকে নিয়ে কল্পনায় মেতেছেন নায়ক আদর আজাদ। মূলত বুবলীর প্রেমে ডুবে আছেন তিনি। গতকাল আদর বুবলী অভিনীত -তালাশ’ সিনেমার ‘কল্পনাতে তোর’ শিরোনামের গানটিতে বুবলীর প্রেমে এই মজে থাকার কথা বলেছেন আদর আজাদ।

আগামী ১৭ জুন মুক্তি পাবে ছবিটি। মুক্তির দুই সপ্তাহ আগেই ইতোমধ্যে ৫০ হল নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ছবিটির পরিচালক সৈকত নাসির। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হবে আদর আজাদের।

মুক্তি সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে। অন্তর্জালে সিনেমাটির গান ও ট্রেলার প্রশংসিত হয়েছে। মূল ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকে সিনেমাটি ঘিরে আলোচনার শুরু। এবার এলো আরও একটি নতুন গান।

গায়ক ইমরান ও কনার কণ্ঠে গাওয়া গানটি লিখেছেন প্রসেণজিত মণ্ডল। আর সুর ও মিউজিক করেছেন মার্সেল।

টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা তালাশ। তবে এবারের গানটি একেবারেই শতভাগ রোমান্টিক ঘরানার।

সিনেমার গান প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি জানি এই ছবির গল্পই এর মূল প্রাণ। কিন্তু মজার ব্যাপার হলো গানপাগল ছেলেমেয়েদের গল্প হওয়ার কারণে সিনেমার গান নির্বাচনে প্রচুর সময় নিয়েছি। প্রায় ২০টির বেশি ট্র্যাক থেকে তালাশের পাঁচটি গান বাছাই করা। আশা করছি দর্শক নিরাশ হবেন না।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। বুবলী-আদর ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here