আমাকে বিলবোর্ডে দেখা যাবে, ভাবতেই ভালো লাগছে: দীঘি

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অনেক আগেই। আলোচনা থেকে সমালোচনা সব কিছুরই সম্মুখীন হতে হয়েছে তাকে। তারপরও থেমে থাকেননি। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

তারই ধারাবাহিকতায় রোববার (৫ জুন) রাজধানীর বারিধারা ‘সোলাস্তা’ ফ্যাশন ব্র্যান্ডের আসন্ন ঈদ আয়োজনের ফটোশুটে অংশ নেন তিনি।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মেহেরাব ও হাদি। দীঘির সঙ্গে এ ফটোশুটে আরো অংশ নেন মডেল হৃদয়, সৌরভ, সাজ্জাদ, রিপন, রেহান, নেহাফ প্রমুখ।

‘সোলাস্তা’র শুটিংয়ে অংশ নিয়ে দীঘি বলেন, প্রথমবার প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করেছি। সেই সঙ্গে প্রথমবার বিলবোর্ডের জন্য এ ধরনের কাজ করা হলো। ঈদের আগে বড় বড় কয়েকটি বিলবোর্ড হবে। ভাবতেই অন্যরকম ভালো লাগছে। প্রথমবার বিলর্বোডে নিজেকে দেখেছিলাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার প্রচারণায়। আর কাজের জন্য এবারই প্রথম বিলবোর্ডে দেখা যাবে আমায়।

সোলাস্তার সিইও শামছুল হক রিপন বলেন, ‘সবগুলো পোশাক সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব ডিজাইন করা। ঈদুল আজহার জন্য বেশকিছু বিলবোর্ডে হবে। তার জন্য এই ফটোশুটের আয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *