Home বিনোদন নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম: মেহজাবীন

নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম: মেহজাবীন

0
126

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও অনেকেরই নজর কাড়ছে। যেখানে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স চালাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

জানা গেল, নাটকের জন্যই অ্যাম্বুলেন্স চালাতে হয়েছে তাকে। নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি, প্রচার হবে কোরবানীর ঈদে।

সোমবার যে ভিডিওটি মেহজাবীন তার ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন, সেটি ধারণ করা হয়েছে রোববার। সোমবার আরও কিছু দৃশ্যধারণ করে শেষ করা হয়েছে নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

ভিডিওটি শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন মেহজাবীন। লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনও মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম…’

এ বিষয়ে নির্মাতা অনন্য ইমন বলেছেন, ‘অনেকদিন পর এমন একটি ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অনেকটা সময় ও যত্ন নিয়ে এর কাজ হচ্ছে। যেখানে এ অভিনেত্রীর মানবিক দিকও উঠে আসবে।’

তিনি আরও জানান, এই নাটকে মেহজাবীনে চরিত্রের নাম মেঘলা। তিনি মূলত একজন শিক্ষার্থী। পাশাপাশি মানুষের জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্স চালানোর কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here