এবার নতুন মিশনে নামলেন সিয়াম ও সাফা কবির

একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন পোড়ামন টু, ‘দহন’ ও সর্বশেষ মুক্তি পাওয়া ‘শান’ ছবির জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মার্কিন নির্মাতা অলকা রঘুরামের হিন্দি ভাষার ‘ইন দ্য রিং: স্টোরি অব অ্যা বোরকা বক্সার’ ছবিতে যুক্ত হওয়ার পর এবার জানালেন মুঠোফোন কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। তার সঙ্গে নাট্য অভিনেত্রী সাফা কবিরও যুক্ত হয়েছেন।

সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিয়াম-সাফা আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন তারা। এখন থেকে এই জুটি রবির বিভিন্ন প্রচারমূলক কার্যকলাপে পারফর্ম করবে যার মাধ্যমে রবি দেশ সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স প্রদানের প্রতিশ্রুতি প্রচার করবে।

প্রতিষ্ঠানটির সাথে তার যুক্ত হওয়ার পর সিয়াম আহমেদ বলেন, ” দেশ সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশন প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রবির সাথে কাজ করবো। এ কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”

সাফা কবির বলেন, রবির মতো একটি অ্যাডভান্সড ও ডায়নামিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশনের মাধ্যমে আরও সুন্দর আগামীর প্রতিশ্রুতি নিয়ে রবির গ্রাহকদের কাছে পৌঁছতে পারলে দারুণ হবে।

জানা গেছে, এরইমধ্যে তারা একসঙ্গে জুটি বেঁধে অংশ নিয়েছেন বিজ্ঞাপনে। রবি’র ইন্টারনেট এক্সপেরিয়েন্স এর থিমেটিক এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে রাজশাহীর চাপাইনবাবগঞ্জে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ।

চার বছর আগে অর্থাৎ ২০১৮ সালে ক্লোজআপ কাছে আসার গল্পে ‘তবুও ভালোবাসি’ নাটকে জুটি বেঁধেছিলেন সিয়াম ও সাফা। এরপর গেল বছরে মুঠোফোন কোম্পানি অপ্পোর বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এখন রবি’র হয়ে আগামী এক বছর বিভিন্ন এন্ডোরসমেন্টে অংশ নেবেন তারা।

নির্মাতা সাকিব ফাহাদ বলেন, ‘খুবই সুন্দর একটা গল্পে সিয়াম ও সাফাকে একত্রিত করেছি। এখানে তাদের দুজনকে স্বামী- স্ত্রী রূপে দেখা যাবে, তারা যখন কোথাও ঘুরতে বের হয় এরপর কি হয়, সেরকম একটা থিম নিয়েই এই কাজটি করা। তারা দুজনেই অসাধারণ, কাজের অভিজ্ঞতাও চমৎকার।’

খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *