Home দেশের খবর খুলনা শরনখোলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

শরনখোলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

0
131

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী গরুর বকনা বাছুর বিতরণ করেন।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পর আওতায় ২০২১-২২ অর্থ বছর ১৫ জন জেলেকে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়। প্রতিটি বাছুরের মূল্য ২৫ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। শরণখোলা উপজেলা মৎস্য দপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করেছে।

প্রতি বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here