Home খেলাধুলা ৩ বছর পর আবারও টেস্ট অধিনায়ক সাকিব

৩ বছর পর আবারও টেস্ট অধিনায়ক সাকিব

0
141

স্পোর্টস আপডেট ডেস্ক: জল্পনা ছিল আগেই, সেটি সত্যি হলো। বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে।

আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে টেস্ট দলের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেন মুমিনুল হক। এর দুই দিন পর সাকিবকে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্বভার বুঝিয়ে দিল বিসিবি।

২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার কারণে টেস্ট দলের নেতৃত্ব হারান সাকিব আল হাসান। সে সময় তার জায়গায় দলের দায়িত্ব দেয়া হয় মুমিনুল হককে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মোর্ত্তজার সহ-অধিনায়ক ছিলেন সাকিব। প্রথম টেস্টে মাশরাফি ইনজুরিতে পড়ায় সাকিবকে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়। পরের সিরিজ থেকে নিয়মিত অধিনায়ক করা হয় তাকে।

২০১১ সালে জিম্বাবুয়ে সফরের পর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় বাঁহাতি এই অলরাউন্ডারকে। এর ৭ বছর পর ২০১৮ সালে মুশফিকুর রহিমের কাছ থেকে দ্বিতীয়বারের মতো সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব পান সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here