মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৬১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল মোমেন এই বাজেট পেশ করেন।
অত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন৷
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, বালুঘাটা নাকশী নছমপুর বাজার কমিটির সভাপতি তোজাম্মেল হক খোকা ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন আকন্দ৷ এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা বাজেটের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও মত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
