মাত্র ৩ দিন আগে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী এমিয়া এমি। সদ্য বিবাহিত এই নায়িকাকে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন চিত্রনায়িকা পরীমনি।
ব্যক্তিগত জীবনে পরীমনির সঙ্গে ভালো সম্পর্ক এমির। বিয়ের পর তার সঙ্গে কথা হয় পরীমনির। এ সময় এমন পরামর্শ দেন তিনি। এমি তার ফেসবুক স্টোরিতে সেই কথোপকথনের স্ক্রিন শর্ট শেয়ার করেছেন।
এ আলাপচারিতায় পরীমনি বলেন— ‘বাচ্চা নিয়ে ফ্যাল। কী যে সুন্দর সময় জীবনের, তখন বুঝতে পারবি। জীবন পুরাই জোস হয়ে যায়।’ এর জবাবে এমি বলেন, ‘ইনশাল্লাহ আপু। আমি সুন্দর একটা জীবন চাই; ওর জীবনটাও অনেক সুন্দর করতে চাই।’
গত ২২ মে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী এমিয়া এমি। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি কাজী অফিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় কাছের কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তবে জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। এমি জানিয়েছেন, মাত্র চার দিনের পরিচয়ে তিনি ফাহেয়াজ শাহরুখকে বিয়ে করেছেন।
এক্ষেত্রে এমি আলোচিত নায়িকা পরীমনিকে ছাপিয়ে গেছেন। পরীমনি মাত্র সাত দিনের পরিচয়ে সহ-অভিনেতা শরিফুল রাজকে বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন। অন্যদিকে, এমি ফাহেয়াজ শাহরুখ বিয়ে করার সিদ্ধান্ত নেন পরিচয়ের মাত্র পাঁচ দিনের মাথায়।
এমি জানান, ‘কমন ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয়। তাও মাত্র চার দিনের। পাঁচ দিনের মাথায় দুজনের মনে হলো, আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার ডিসিশনে বিয়ে করেছি আমরা।’
২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেন এমিয়া এমি। সিনেমা সংকটের বাজারে বেশ সাড়া ফেলেছিল এটি।
