গান বেঁচে থাকলে গাফ্‌ফার চৌধুরীর মৃত্যু কি সম্ভব: জয়া

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, লেখক ও সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী আর নেই।

যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তেমনই ভাবে তাকে শ্রদ্ধা জানিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি যদি বেঁচে থাকে ততদিন গাফ্‌ফার চৌধুরীর মৃত্যু কি সম্ভব।

ফেসবুক পেজে গাফ্ফার চৌধুরীর একটি ছবি পোস্ট করে জয়া লেখেন, ‘‘ফেব্রুয়ারি মাসটি এলেই আমাদের কার না মনে বাজতে থাকে সেই গানটি! আর একুশের ভোর থেকে সে গান ছাপিয়ে সারা বাংলাদেশের আকাশে–বাতাসে; ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

‘‘জাতির মর্মমূলে গেঁথে যাওয়া এই গান টিকে থাকবে বাঙালি যত দিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তত দিন। এই গানটি যদি বেঁচে থাকে, আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুও কি তাহলে সম্ভব!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *