মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গাঁজা সেবনের অপরাধে এক মাদকসেবীকে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার (১১ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- উপজেলার বহুরিয়া গ্রামের বিরম খানের ছেলে আশিক খান (২০)। অভিযানকালে দেওহাটা ফাঁড়ির আই.সি আইয়ুর খান এবং এ.এস.আই সেকান্দার মিয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিকেল ৪টার সময় দেওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। তাকে ২ মাসের কারাদন্ড ও ২শত টাকা জরিমানা করে পুলিশের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
