Home আলোচিত ওটা গোপন, এখন প্রকাশ করব না: হাবু ভাই

ওটা গোপন, এখন প্রকাশ করব না: হাবু ভাই

0
253

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের বদৌলতে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন হাবু ভাই ওরফে চাষী আলম। এই সিরিজের প্রতিটি পর্বে তার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছে।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাবু ভাই।

কেমন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান- জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা গোপন, এখন প্রকাশ করা যাবে না। পরিচালকের স্বপ্ন তো আমি জানিনা। তিনি আমাকে কোথায় উপযুক্ত মনে করছেন সেটা উনিই ভালো জানেন। ব্যাচেলরের জন্য যেমন পরিচালক মনে করেছেন আমাকে দিয়ে হাবু ভাই চরিত্রটি করাবেন। এখনো যে পুরোপুরি দিতে পেরেছি সেটা হয়তো না, তবে আমি চেষ্টা করতেছি। হয়তো আরেকজন পরিচালক অন্য কোন চরিত্রে আমাকে চিন্তা করছেন। যখন করাবে তখন আমাকে করতে হবে।’

তার ভাষ্য, ‘আমার চেহারা অনুযায়ী তো নিবে আমাকে। আমি অভিনয় যতটুকু পারি, আমার যতটা স্কিল আছে সেই অনুযায়ীই তো নিবে। এখন আমাকে নিয়ে বেশি চিন্তা করলো, আমি সেটা দিতে পারলাম না- তাহলে কী হবে?’

হাবু ভাই বলেন, ‘সবার পরিকল্পনাই আমার পরিকল্পনা। ভালো ভালো কিছু হোক এটাই আশা করি। এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম চালু হয়েছে, অবশ্যই ভালো কিছু হতে হবে। কেননা ভালো কিছু না হলে তো কেউ দেখবে না। ভালো কন্টেন্ট না থাকলে দর্শক কেন দেখবে? এখন রিমোটের যুগ, রিমোট চাপ দিবে অন্য চ্যানেলে চলে যাবে। এজন্য আমাদের প্রোডাকশন ভালো করতে হবে। আশা নিয়ে তো সবাই বাঁচে। আমরাও ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’

সবশেষে তিনি জানান, ‘এখন ভালো নাটক হচ্ছে, আরও হবে। এছাড়া এখন ভালো ভালো সিনেমাও হচ্ছে, সামনে আরও হবে। আমরা দেশটাই তো ছোট। সবকিছু মিলিয়ে আস্তে আস্তে হবে, একবারে হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here