Home আলোচিত এবার একসঙ্গে ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস

এবার একসঙ্গে ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস

0
128

আচ্ছা, ‘বেদের মেয়ে জোছনা’ ছবির বিখ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যদি জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস কোনো ছবিতে অভিনয় করেন, তবে তাদের কেমন চরিত্রে দেখা যাবে? অধিকাংশেরই উত্তর হবে, হয়তো বাবা-মেয়ের চরিত্রে নয়তো বা ভাই-বোন।

না, এই দুই তারকার কখনো সেই সুযোগটাও হয়নি। একসঙ্গে কোনো সিনেমায় তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে খুব শিগগির ছোটপর্দায় একসঙ্গে দেখা যাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

খোলাসা করে বললে, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আয়োজিত তারকাদের ঈদ আড্ডায় অংশ নেবেন দুই সময়ের দুই তারকা ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস।

বিটিভির এই ঈদ আড্ডায় ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাভলুও থাকবেন।

মামুন মাহমুদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here