মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ‘মানবতায় আমরা স্বেচ্ছাসেবী’ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল হয়েছে। এতে ইফতারের আগ মুহূর্তে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ রজব আলী মুন্সী।
মাহফিলে মানবতায় আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকং আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, বহুরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, সাগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বহরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল মাহমুদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও মানবতায় আমরা সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রায় ২ হাজার মানুষ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
