কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল ৬০ পরিবার

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভূমিহীন ও গৃহহীন ৬০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কামাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সারোয়ার আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন আহসান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *