Home বিনোদন অবশেষে মুনমুনের বাসায় উপহার পাঠালো শিল্পী সমিতি

অবশেষে মুনমুনের বাসায় উপহার পাঠালো শিল্পী সমিতি

0
249

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে বিতর্ক থামছেই না। একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছে নতুন কমিটি। শুধু তাই নয়, শিল্পীদের মাঝেও করছেন বিভাজন।

সম্প্রতি পহেলা বৈশাখ ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগের কমিটি প্রতি ঈদ ও নানা উৎসবে শিল্পীদের ফোন করে তাদের বাসায় উপহার পাঠিয়ে দিতেন। কিন্তু এবার হয়েছে তার উল্টো। নির্দিষ্ট কিছু শিল্পী ব্যতীত অনেককেই দেয়া হয়নি বৈশাখী উপহার। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোনো কোনো সাধারণ সদস্য।

এ প্রসঙ্গে অভিনেত্রী মুনমুন গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনের দিন থেকেই একটি প্যানেল আমাকে নানাভাবে ছোট করে আসছে। আমার এত দিনের ক্যারিয়ারে দাগ দিয়েছে। সেসব না হয় বাদই দিলাম। আমিতো আজকের শিল্পী না। আমাকে কেনো ইফতার কিংবা বৈশাখী উপহার দেয়া হবে না। আমরা তো উপহারের জন্য বসে থাকি না, আমরা চাই সম্মান। হয়তো এই ছোট বিষয়গুলো নিজেদের কাছেই আমাদের সম্মান বাড়িয়ে দেয়।’

পূর্বের কমিটির কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি জানান, ‘আগের কমিটির জায়েদ খান কোনো উৎসব আসলেই ফোন করে বার বার খোঁজ নিতো উপহার পেয়েছি কিনা? কিছু লাগবে কিনা আরও? শিল্পী হিসেবে তো আমরা এতটুকুই আন্তরিকতা চাই।’

এদিকে মুখ খোলার একদিন পরই শিল্পী সমিতি থেকে মুনমুনকে কল দেয়া হয়েছে। সেটি জানিয়ে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে মুনমুন লেখেন, ‘আজকে শিল্পী সমিতি থেকে কল দিয়ে জানালো পহেলা বৈশাখের উপহার ভুলবশত দেয়া হয়নি। তাদের কাছে আমার বাড়ির ঠিকানা নাই। হাহা হাস্যকর।’

জানা গেছে, এই স্ট্যাটাস দেওয়ার পর বিকালে মুনমুনের বাসায় পহেলা বৈশাখের উপহার পাঠায় শিল্পী সমিতি। রাতে যার একটি ছবি ফেসবুকেও শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, একটি প্যাকেটের গায়ে শুভেচ্ছান্তে চিত্রনায়িকা নিপুণের নাম লেখা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here