Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ৫০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার ১

মির্জাপুরে ৫০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার ১

0
153

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সোহাগপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিণগাছি গ্রামের আকসেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা ফাঁড়ির আই.সি আইয়ুর আলী, এ.এস.আই রেজাউল ও সেকান্দার মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সোহাগপুর এলাকায় ওই ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৫০ ক্যান বিয়ার উদ্ধার করেন। সে দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচা করে আসছিল।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here