Home বিনোদন মুখ লুকিয়ে রাস্তায় শিল্পার স্বামী রাজ

মুখ লুকিয়ে রাস্তায় শিল্পার স্বামী রাজ

0
133

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত বছর পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন তিনি। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও জনসম্মুখে খুব আসেন না। সম্প্রতি পুরো মুখ ঢেকে বের হলেন তিনি।

এক সময় শিল্পার সঙ্গে রাজও বিভিন্ন অনুষ্ঠানে যেতেন। একসঙ্গে হাত ধরে চলাফেরা করতেন। কিন্তু প’র্নো’কাণ্ডের পর বেশিরভাগ সময়ই মুখ লুকিয়ে চলাফেরা করছেন শিল্পার স্বামী।

বৃহস্পতিবার আরও একবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন রাজ। কিন্তু এবারও সযত্নে নিজেকে আড়াল করলেন তিনি। যেন পণ নিয়েছেন, কাউকে নিজের মুখ দেখাবেন না। তাঁর পরনে ছিল নীল রঙের একটি জ্যাকেট। সেই জ্যাকেটের টুপির অংশটি এমন কায়দায় তৈরি, যা দিয়ে রাজের পুরো মুখটিই ঢেকে দেওয়া গিয়েছে স্বচ্ছন্দে। কারও সঙ্গে কোনও কথা না বলে, মুখ লুকিয়ে খানিক নির্লিপ্তের মতোই ভিড় কাটিয়ে চলে গেলেন রাজ।

এই প্রথম নয়। অতীতেও একই ভাবে ক্যামেরার ঝলকানি এড়িয়ে গিয়েছেন রাজ। দুই সন্তান এবং স্ত্রী শিল্পার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। তখনও একই ভাবে অভিনব মাস্কের মাধ্যমে নিজের মুখ ঢেকে রেখেছিলেন তিনি। শিল্পা ক্যামেরার সামনে এলেও আলোকবৃত্ত থেকে দূরত্বম বজায় রেখেছিলেন তাঁর ব্যবসায়ী স্বামী।

এই ভিডিওগুলো প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েন রাজ। কেউ কেউ লিখেছেন, “মুখ ঢেকে আর কী লাভ! সকলেই জানে আপনি কী করেছেন!” অনেকেই আবার প্রশ্ন ছুঁড়েছেন, “যদি সত্যিই অন্যায় কিছু না করে থাকেন তবে এভাবে মুখ ঢাকছেন কেন?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here