Home বিনোদন পরিস্থিতির কারণে সবকিছুই ঘোলাটে হয়ে গেছে: মনির খান

পরিস্থিতির কারণে সবকিছুই ঘোলাটে হয়ে গেছে: মনির খান

0
116

‘আইলো আইলো আইলো রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে’! করোনা পরিস্থিতির বিধিনিষেধ কাটিয়ে দুই বছর পর সত্য আর সুন্দরের আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪২৯। বাংলার রাজপথে বর্ষ বরণের আয়োজনে কোটি বাঙালি। রঙে ঢঙে স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।

তবে এবার রমজান মাস হওয়ার কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। পিছিয়ে নেই বিনোদন দুনিয়ার তারকারাও। বর্ষবরণ নিয়ে মনের ভাব প্রকাশ করেছেন বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী মনির খান।

১৯৯০-এর দশক থেকে তিনি দেশের জনপ্রিয় শিল্পীদের একজন। ৪৪টি একক এবং তিন শতাধিক দ্বৈত অ্যালবাম বেরিয়েছে আধুনিক গানের এ শিল্পীর। সেই সঙ্গে রয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমার গান। তিনবার পেয়েছেন সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পহেলা বৈশাখ পালনের স্মৃতি ও পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতির কারণে সবকিছুই ঘোলাটে হয়ে গেছে। আগে পহেলা বৈশাখ দারুণ এক উৎসবের মধ্য দিয়ে কাটত। আমরা ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, গ্রামে পহেলা বৈশাখের মেলা হতো। আমরা দলবেঁধে মেলায় যেতাম। নাগরদোলায় চড়তাম। বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজ থাকত। সেগুলোয় অংশ নিতাম কিংবা দেখতাম। খেলনা কিনতাম। চরকি গাড়ি, বাঁশের বাঁশি এগুলো ছিল আমাদের আনন্দের গুরুত্বপূর্ণ অংশ। এবার পহেলা বৈশাখে গ্রামীণ যে খাবারটা খেতাম সেটা ইফতার-সাহরিতেই ছোট করে আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here