বাঙালির একান্ত নিজস্ব উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে নানা উৎসবের রীতি চলে আসছে হাজার বছর ধরে। যদিও গত দুটি বছর মহামারীর দাপটে পহেলা বৈশাখ উদযাপনের সুযোগ ছিল না।
এ বছর মহামারীমুক্ত বৈশাখ হলেও রমজান মাস হওয়ায় বৈশাখের আমেজ কিছুটা ফিকে হয়ে ধরা দেবে। এবারের পহেলা বৈশাখ ঘিরে নিজের পরিকল্পনা জানিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
তিনি বলেন, এবারের পহেলা বৈশাখ বাসায়ই কাটাব। কারণ সবসময় দেখা যায় শুটিংয়ে থাকি। বাইরে বাইরে সময় কেটে যায়। সংসারে সময় দেয়া হয় না সেভাবে। তার ওপর এবার রোজা। ফলে বাইরে কোনো পরিকল্পনা করছি না। বাসায়ই স্বামীর সঙ্গে পহেলা বৈশাখ পালন করব।
জনপ্রিয় এ নায়িকার শৈশবে বর্ষবরণের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তখন এত ম্যাচিং বুঝতাম না। লাল-সাদা গুরুত্বপূর্ণ ছিল না। নতুন জামাটাই ছিল আনন্দের। নতুন জামা বানানো হতো। সেটা পরে মেলায় ঘুরতে যেতাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। বাইরে যাওয়া না হলেও নতুন ড্রেস পরে বাসায় বসে থাকতাম। খবুই মজার পহেলা বৈশাখ কাটত শৈশবে।
মিম বলেন, এবার গিফট পেয়েছি এবং দিয়েছি। আমার বরকে পাঞ্জাবি উপহার দেব।
