Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটির ইফতার ও দোয়া মাহফিল

কালিয়াকৈরে ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটির ইফতার ও দোয়া মাহফিল

0
120

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবগঠিত কমিটির ৬ নং ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কালামপুর দোকান পাড় এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

এই সময় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সভাপতি শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড যুবদলের নবগঠিত সাধারণ সম্পাদক বাদশা মিয়া।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি হারুন অর রশিদ, শাহাদাত জোয়ারদার, যুগ্মসাধারণ সম্পাদক রিপন হোসেন, শাহিন আলম, শরিফ সওদাগর, সমাজ কল্যাণ সম্পাদক শেফাউল ইসলাম, সহ- শ্রম বিষয়ক সম্পাদক নিতাই পাল, সদস্য আকবর আলী সহ ৬ নং ওয়ার্ড পৌর যুবদলের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here