বৃষ্টি শেষে আবার কনসার্টের মঞ্চে মমতাজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মুজিববর্ষের কনসার্ট বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর অবশেষে সোয়া আটটার দিকে আবারো শুরু হয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় দফায় মঞ্চ মাতাচ্ছেন মমতাজ।

জানা গেছে, এরপরই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।

প্রথম বিকেলে কনসার্ট শুরু হলে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও মমতাজ পারফর্ম করেন। মাগরিবের নামাজের বিরতির পরই এ আর রহমানের স্টেজে ওঠার কথা ছিল। হুট করে নামা বৃষ্টিতে প্রায় ৪৫ মিনিট দেরি হলো। মেয়েকে নিয়ে দ্বিতীয় দফায় স্টেজ মাতাচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

এর আগে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন।

বৃষ্টি থেমে যাওয়ায় গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকছেন। তবে ফোমের চেয়ার হওয়াতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দর্শকদের। গোল্ড ক্যাটাগরির চেয়ার বৃষ্টিতে ভিজে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমেছে। আয়োজকরা মঞ্চ গোছানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *