মির্জাপুরে বোরকা পড়ে মাদ্রাসাছাত্রীদের কুচকাওয়াজ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ সকাল ৬টা ১ মিনিটে মির্জাপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

সকাল ৮টায় পৌরসদরের মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনী, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন।

এদিকে তবে ভিন্নভাবে বোরকা পরিহিত অবস্থায় পৌরসদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তা শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।

অভিবাদন গ্রহণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে মনোজ্ঞ ডিসপ্লে ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমান্য চিত্র প্রদর্শন করে।

এরপর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *