Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0
111

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ শে মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়।

উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধার সংবর্ধনা প্রদান করা হয়। সর্বশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, পৌর মেয়র মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)মোঃ জামাল হোসেন, ওসি মোঃ আকবর আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির উদ্দিন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here