কালিয়াকৈরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। শাহিনের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ইয়াকুবের ভাঙ্গারীর দোকান ও আশপাশের আরও ৫ টি দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ইপিজেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।আশপাশের গাড়ির গ্যারেজ, মোবাইলের দোকান, জুতার দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *