বেড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি চাইনিজ রেস্টুরেন্টসহ ১২টি দোকান সম্পূর্ণরুপে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বেড়া পৌর এলাকার কাদের ডাক্তার মোড়ে মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত পোনে একটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসসহ ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দোকন মালিকদের সঙ্গে কথা বললে তাঁরা প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকার বেশি বলে ধারনা করছেন।

প্রত্যক্ষদর্শী ও নৈশ প্রহরী সোলাইমান হোসেন জানান, রাত পোনে একটার দিকে সানোয়ার কসমেটিকস এর দোকান ও নিঝুম স্টোরের দক্ষিন পার্শ্বের (পেছন সাইড) অজ্ঞাত উৎস থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ব্যাপক বিস্তার লাভ করে। এসময় সেখানে অবস্থিত গোধূলী চাইনিজ রেস্টুরেন্টে এন্ড সুইট মিট, সানোয়ার কসমেটিকস, উজ্জ্বল স্টুডিও, নিঝুম স্টোর, আব্দুল্লাহ গার্মেন্টস, রাফি বস্ত্রলায়, রেজাউল কসমেটিক, সেভেন স্টার গার্মেন্টস, ইসলাম ট্রেডাস, মানিক হোন্ডা সার্ভিস, মোতালেব টেডার্স, শান্তা টেডার্স (লেপ তোষকের দোকান) সহ অন্যান্য দোকানে আগুন বিস্তার লাভ করে।

খবর পেয়ে বেড়া ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেস্টা চালায়। পরে কাশিনাথপুর, সাঁথিয়ায় ও বাঘাবাড়ি ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপক দল তাদের সাথে যোগ দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। চারটি ইউনিটের তিন ঘন্টার প্রচেস্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

বেড়া ফায়ার স্টেশন অফিসার নাজমুল হক বলেন, রাত ১টা বিশ মিনিটে তার স্টেশনে খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের সাথে অন্য তিনটি ইউনিটের অগ্ননির্বাপক দল যোগ দিয়ে তিন ঘন্টার চেস্টায় আগুন নেভাতে সক্ষম হন। প্রাথমিক ভাবে আগুনের উৎসের সন্ধান করতে পারেনি। তবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে এবং ক্ষতির পরিমান প্রায় দুই কোটির টাকার মত হবে বলে অনুমান করা হচ্ছে।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সবুর আলী জানান, আমি সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং সাহায্য সহযোগিতার জন্য একটি লিখিত আবেদন করতে বলেছি। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতার জন্য যথাযত চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *