Home বিনোদন সুখবর দিলেন নায়িকা রাজ রিপা

সুখবর দিলেন নায়িকা রাজ রিপা

0
151

ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এবার নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমার নাম ‘ময়না’।

নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ।

গতকাল সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন রাজ রিপা। তিনি বলেন, এটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা। চ্যালেঞ্জিং একটি চরিত্র। একটা মেয়ের সংগ্রামী গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন। আশা করি, সিনেমাটি সবার মন ছুঁয়ে যাবে।

সিনেমায় আরও অভিনয় করছেন আমান রেজা, কায়েস আরজু, সুব্রত, আফফান মিতুল, আনোয়ার প্রমুখ। চলতি মাসেই এর দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here