লালমনিরহাটে পৃথক স্থানে দুই নারীর মৃতদেহ উদ্ধার

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় স্বামী ও শ্বশুর-শাশুড়ীর নির্যাতনে ফারিয়া বেগম (২২) ও অগ্নিদগ্ধ অবস্থায় রূপালী খাতুন (২৫) নামে দুই গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে ওই লাশ দুইটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ীর নির্যাতনের শিকার হয়ে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সুজন মিয়া (৩০) ও তার বাবা শাহাজাহান আলী মা ফরিফা বেগম বাড়িতে লাশ রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন থানায় নিয়ে আসেন।

এদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর মরদেহ সুপারী বাগান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন পুলিশ। সে উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাক প্রাপ্ত হয়ে বাবা বাড়িতে বসবাস করে আসছেন। তবে কিভাবে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি।

ওই নারীর তার মা আঞ্জুআরা বলেন, শবে বরাতের রাত জেগে নামাজ শেষে ঘুমিয়ে পড়ি। সকালে তাকে না পেয়ে খুঁজতে গেলে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে বলে কান্নায় ভেঙে পড়েন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাটের টিমসহ ঘটনাস্থলে আছি। দুই নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *