রঙের খেলায় মাতলেন দেব-জিৎ-শ্রাবন্তীরা

গতকাল ছিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এ উৎসবের অপর নাম দোলযাত্রা বা হোলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উৎসবটি উদযাপিত হয়।

হোলি মানে রঙের উৎসব। সেই রঙে রঙিন হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। বাদ পড়েননি টালিউডের তারকারাও। ব্যস্ততার পাশ কাটিয়ে তারাও মজেছেন রঙ খেলায়। প্রিয়জনকে নিয়ে উদযাপন করেছেন রঙিন একটি দিন।

টালিউড সুপারস্টার জিৎ, দেব থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি, তনুশ্রী চক্রবর্তীরা নানা রঙের আবিরে নিজেদের রাঙিয়েছেন।

বিয়ের পর থেকে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির সব উৎসব একটু বেশিই আনন্দঘন। ছেলে হওয়ার পর থেকে সেটা আরও বেশি বর্ণিল। এবারের হোলিতে তাই সন্তানকে নিয়ে রঙিন হয়েছেন এই তারকা দম্পতি।

টালিউড সুপারস্টার জিৎ রঙ মাখিয়েছেন তার মেয়েকে। ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সুপারস্টার দেব হাঁটলেন একটু ভিন্ন পথে। সবাই রঙে রঙিন ছবি শেয়ার করলেও দেব দিলেন সাদাকালো ছবি। তবে রঙের পুরো মুখ একেবারে মাখামাখি।

শ্রাবন্তী চ্যাটার্জি হোলি উৎসবে মেতেছেন তার অ্যাপার্টমেন্টের প্রতিবেশী ও পরিবারের সঙ্গে।

বিয়ে না করলেও একসঙ্গে বসবাস করেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। একে-অপরকে রঙ মাখিয়েছেন। ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

হলুদ ব্লাউজ আর সাদা লেহেঙ্গায় দেখা দিয়েছেন মিমি। হাতে ও বুকে মেখেছেন রঙ। এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

ঋতাভরী চক্রবর্তী আবার ব্যতিক্রম। বিশেষ শিশুদের জন্য একটি স্কুল পরিচালনা করেন তিনি। উৎসবের দিনগুলো তাদের সঙ্গেই কাটান অভিনেত্রী। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। শিশুদের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠেছেন তিনি।

হলুদ শাড়ি পরে তনুশ্রীও জানিয়েছেন শুভেচ্ছা। হালকা করে কপালে মেখেছেন রঙ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *