ক্যাটরিনার দায়িত্ব নিলেন সালমান খান!

হিন্দি সিনেমার প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন গেল বছর। ডিসেম্বরের ৯ তারিখ প্রেমিক, অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে মালাবদল করেন তিনি। জমকালো সেই আয়োজনের কথা এখনো ভক্তদের মনে আছে। ক্যাটরিনাও নতুন সংসারে মজে আছেন।

তবে শুধু সংসার নিয়ে পড়ে থাকলে তো চলবে না। তারকা অভিনেত্রী বলে কথা, সিনেমা তো করবেনই। বিয়ের পরই নতুন সিনেমা ‘টাইগার থ্রি’র কাজ শুরু করেছেন তিনি।

জানা গেছে, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবির তুলনায় এর তৃতীয় ছবিতে সালমান খান আর ক্যাটকে অনেক বেশি জোরদার অ্যাকশন করতে দেখা যাবে। আর তার জন্য সালমান, ক্যাটরিনা, ইমরান হাসমি—এঁরা প্রত্যেকে জোরদার প্রস্তুতি নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রশিক্ষণের কিছু ভিডিও দেখা গেছে। তবে সবচেয়ে অবাক হওয়ার মতো ঘটনা যে ‘টাইগার থ্রি’ ছবিতে অধিকাংশ ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য ক্যাটরিনা নিজে করেছেন। তিনি এ ব্যাপারে কোনো ‘বডি ডাবল’-এর সাহায্য নেননি। এই ছবি ঘিরে আরেকটি মজাদার তথ্য প্রকাশিত হয়েছে।

দৃশ্যের প্রশিক্ষণ খোদ সালমান ক্যাটকে দিয়েছেন। এমনকি ‘টাইগার থ্রি’ ছবির এক গভীর অ্যাকশন দৃশ্যের দায়িত্ব ভাইজান নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এই অ্যাকশন দৃশ্যটির অ্যাকশন নির্দেশক হিসেবে তিনি পুরোপুরি দায়িত্ব পালন করেছেন। আর তাঁকে এই নতুন ভূমিকায় দেখে ছবির কলাকুশলীসহ সবাই অবাক।

এমনকি এ–ও জানা গেছে যে ‘টাইগার থ্রি’ ছবিতে ক্যাটরিনা বেশ কিছু ‘ডবল ফ্লিপ’ অ্যাকশন করেছেন। আর এই বলিউড অভিনেত্রীকে এ ব্যাপারে সাহায্য করেছেন খোদ ভাইজান।

‘টাইগার থ্রি’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক মনীশ শর্মা। এই ছবিটি আগামী বছর ঈদের দিন মুক্তি পাবে। ‘টাইগার থ্রি’ ছবিতে নেগেটিভ চরিত্রে বড়সড় চমক দিতে চলেছেন ইমরান হাসমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *