Home বিনোদন শাহরুখ খানের সুখবর শুনে ট্রিট চাইলেন সালমান

শাহরুখ খানের সুখবর শুনে ট্রিট চাইলেন সালমান

0
111

‘পাঠান’ ছবির টিজার প্রকাশ করে সম্প্রতি ভক্তদের চমকে দিয়েছেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। এবার জানা গেলো আরও চমক জাগানিয়ে খবর। নিজের নামে ওটিটি প্লাটফর্ম নিয়ে আসছেন তিনি। তার ওটিটির নাম‘এসআরকে প্লাস’।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দকে রহস্য রেখে জানিয়েছে, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

শাহরুখের এই ঘোষণার পরপর অনেকেই অনুমান করছেন নিজস্ব ওটিটি নিয়ে আসছেন তিনি। তবে এক সূত্রের বরাতে বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।

এমন গুঞ্জনের মাঝে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন বন্ধু বলিউড ভাইজান সালমান খান। এক রিটুইটে সালমান খান লিখেছেন, ‘আজকে কি পার্টি তোর পক্ষ থেকে? নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’

নির্মাতা অনুরাগ কাশ্যপ, করণ জোহরসহ অন্যরা শাহরুখকে শুভকামনা জানানোর তালিকা দীর্ঘ করছেন।

দুই বছরের বেশি নানা গুঞ্জন আর জল্পনার ডালপালা বিস্তারের পর শাহরুখ চলতি মাসেই জানিয়েছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here