Home আলোচিত ঢাকায় এসে সানি লিওন বললেন ‘আমি খুব খুশি’

ঢাকায় এসে সানি লিওন বললেন ‘আমি খুব খুশি’

0
131

প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বলিউডের এই তারকা তার ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শনিবার (১২ মার্চ) বিকালে সাড়ে ৫টা নাগাদ নিজের পেজে একটি ছবি পোস্ট দিয়ে সানি লিওন। বোঝা যায় তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

এর কারণ জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইন-বহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে কাজের অনুমতি বাতিল করা হয়।’

উল্লেখ্য, ২০১৫ সালে একটি ইভেন্টে অংশ নিতে সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। ওই সময় বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো প্রবল আপত্তি তুললে আয়োজক কর্তৃপক্ষ সানি লিওনের সফর বাতিলের ঘোষণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here