কালিয়াকৈরে গরু-মহিষ ভর্তি ট্রাকসহ ৫ ছিনতাইকারী আটক

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গরু মহিষ ভর্তি ট্রাকসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সালনা হাইওয়ে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, শুক্রবার (১১ মার্চ) ভোর রাতে সালনা হাইও‌য়ে থানা পু‌লিশ বেতার যন্ত্র ও ৯৯৯ এর মাধ্যমে জান‌তে পা‌রেন যে, মহাসড়ক হই‌তে এক‌টি গরু ভ‌র্তি ট্রাক ছিনতাই ক‌রে ট্রাক‌টি নি‌য়ে ঢাকার দি‌কে পালিয়ে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্ততে সালনা হাইও‌য়ে থানার এসআই মোহাম্মদ আশরাফুল হক সংগীয় ফো‌র্স নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের গাজীপুর জেলার কা‌লিয়া‌কৈরের চন্দ্রা এলাকাস্থ কন‌ফি‌ডেন্ট সিএন‌জি পা‌ম্পের বিপ‌রিত পা‌শে ঢাকাগামী লে‌নে চেক‌পোষ্ট ব‌সি‌য়ে ১৩টি গরু ও ০২টি ম‌হিষ ভ‌র্তি ট্রাক (ঢাকা মে‌ট্রো ট ১৩-৩৯৩৯) গাড়ী‌টি গরু ও ম‌হিষসহ ৫ ছিনতাইকারীকে আটক করে।

আটককৃত ছিনতাইকারীরা হলো- নুর মোহাম্মদ (৫৫), পিতাঃ মৃত আঃ হা‌কিম, আব্দুল্লাহ (১৮), পিতাঃ মে‌হের আলী, উভয় সাং পূর্ব দরকা‌বিল, থানাঃ উ‌খিয়া, জেলাঃ কক্সবাজার, হাসান মোল্লা (৩৮), পিতাঃ হা‌সেম মোল্লা, সাং খাজানগর, থানাঃ সদর, জেলাঃ কু‌ষ্টিয়া, ট্রাক চালক আ‌রিফুল ইসলাম (৪৫), পিতাঃ আঃ জ‌লিল, সাং ফি‌লিপনগর, ট্রাক‌টির হেলপার রা‌কিবুল (১৮), পিতাঃ জয়নাল, সাং মাইজ‌দিয়া মু‌ন্সিপাড়া, উভয় থানাঃ দৌলতপুর, জেলাঃ কু‌ষ্টিয়া।

গাজীপুর সালনা হাইওয়ে পুলিশের (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষ‌য়ে কা‌লিয়া‌কৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *