নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে এবং ৯ বছর পর হত্যা মামলার পলাতক এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. মাহফুজ (৫০) এবং এনায়েত নগর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে মো.বাহার (৩৫)।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর মহানগরীর গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার মাহফুজ ২০০৬ সালের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং গ্রেফতার বাহার দু’টি হত্যা মামলাও একটি অস্ত্র মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
