কালিয়াকৈরে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন প্রায় শেষ হয়েছে। আগামী ১২ মার্চ (শনিবার) সকাল থেকে দিনব্যাপী তালতলি আনন্দ পার্কে এই সভা অনুষ্ঠিত হবে।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম জানান, কৃষক লীগের সম্মেলন সফল করার লক্ষে ইতিমধ্যে সম্মেলনস্থল তালতলি আনন্দ পার্ক বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়েছে। প্রায় নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। একটি পৌরসভা ও নয়টি ইউনিয় কৃষক লীগের নেতা-কর্মী আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক এ কে এম আজম খান, কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবীব, গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মিজানুর সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *