বাসাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিধিনি: “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে নিয়ে বাসাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতাদের পুরুস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *