নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বাবার সাথে ডাক্তারের বাড়িতে ঔষধ নিতে এসে ট্রাক চাপায় মুরসালিন নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু মুনসালিন ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের মোবারক হোসেন পুত্র।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শিশুটি তার বাবার সাথে কানুরামপুর সুরেশ ডাক্তারের বাড়িতে ওষুধ নিতে আসে। ওষুধ নেয়ার পর তার বাবা মোবারক হোসেন ডাক্তারকে টাকা দেওয়ার ফাঁকে শিশুটি রাস্তা পার হয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাতে উঠতে যায়। সে সময় একটি দ্রুত গতির ট্রাক শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এদিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *